ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না: কূটনীতিকদের সিইসি

ভোট দিতে ভোটারদের চাপ নয়; বরং ভোট দিতে আসতে বোঝানো হচ্ছে বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।


এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।


মো. হাবিবুল আউয়াল বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ তারা সব সময় নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। সবার একটাই প্রত্যাশা: নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।’তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা। আমরা আমাদের পদক্ষেপগুলো তাদের জানিয়েছি।’


নির্বাচলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মাঠে আছে, এবং ভোট শেষ হওয়া পর্যন্ত তারা থাকবে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑